সংবাদদাতা, রঘুনাথপুর: কয়েক বছর আগে নিতুড়িয়া ব্লকের পারবেলিয়া রেল ক্রসিংয়ের কাছে পূর্তদপ্তরের তরফে মোটা টাকা খরচ করে একটি কমিউনিটি টয়লেট তৈরি করা হয়েছিল। কিন্তু টয়লেটটি চালু হয়নি। বন্ধ থাকা সেই টয়লেটটির দেওয়াল রাতের অন্ধকারে কেউ বা কারা ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রঘুনাথপুর পূর্তদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অপূর্ব রায় বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিতুড়িয়া ব্লক এলাকায় স্থানীয় মানুষ ও পর্যটকদের জন্য সড়বড়ি মোড় এবং পারবেলিয়া রেল ক্রসিংয়ের কাছে দু’টি কমিউনিটি টয়লেট গড়ে তোলা হয়। সেখানে পুরুষ ও মহিলা উভয়ের জন্য টয়লেটের পাশাপাশি স্নান করার সুবিধা রয়েছে। রঘুনাথপুর-বরাকর রাজ্য সড়কের ধারে পূর্তদপ্তরের তরফ থেকে প্রায় কোটি টাকা খরচ করে কয়েক বছর আগে টয়লেট দু’টি নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের পর নানান সমস্যার কারণে তা চালু করা সম্ভব হয়নি। ফলে সেগুলি তালা বন্ধ অবস্থাতেই ছিল।
পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে সড়বড়ি মোড়ের টয়লেটটি চালু করা হয়েছে। তবে, পারবেলিয়া রেল ক্রসিংয়ের টয়লেটটি চালু করা সম্ভব হয়নি। তা চালু করার জন্য পূর্তদপ্তর পদক্ষেপ গ্রহণ করেছিল। তার মাঝেই এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
বাসিন্দারা জানান, টয়লেটটি সামনের দিক থেকে তালা বন্ধ রয়েছে। তাই কেউ পিছনের দেওয়াল ভেঙে দখল করার চেষ্টা করেছে। নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব বলেন, এলাকার মানুষের কাছ থেকে বিষয়টি জানার পরেই পুলিস ও সংশ্লিষ্ট দপ্তরকে মৌখিকভাবে দেখার জন্য জানানো হয়েছে। আমাদের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।