Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিতুড়িয়ায় খড়বোঝাই পিকআপ ভ্যান ভস্মীভূত

নিতুড়িয়ায় খড়বোঝাই পিকআপ ভ্যান ভস্মীভূত
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: শুক্রবার নিতুড়িয়া থানা এলাকায় একটি খড়বোঝাই পিকআপ ভ্যান আগুনে ভস্মীভূত হয়ে যায়। গাড়ির চালক ও খালাসী বরাত জোরে প্রাণে বেঁচে যায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন নিতুড়িয়া থানার মেকাতলার কাছে একটি খড়বোঝাই পিকআপ ভ্যানে হঠাৎই আগুন ধরে যায়। গাড়ির চালক গাড়িটিকে বাঁচানোর জন্য ভীষণ চেষ্টা করে। এলাকার একটি মাঠে নিয়ে গিয়ে গাড়ির আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয়। খড়ের পাশাপাশি গাড়িটিও ভস্মীভূত হয়ে যায়।
জানা গিয়েছে, এদিন খড়ের গাড়ির সাথে বৈদ্যুতিক তারের সংযোগ হয়ে যায়। ফলে খড়ে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীদের মধ্যে জনার্দণ্ডী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই বাউরি বলেন, চালক গাড়িটিকে বাঁচানোর বহু চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি সফল হননি। আমাদের চোখের সামনেই খড় সহ গাড়িটি দাউদাউ করে জ্বলে যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ