Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিতুড়িয়ায় যুবকের অস্বাভাবিক মৃত্যু

নিতুড়িয়ায় যুবকের অস্বাভাবিক মৃত্যু
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: সোমবার রাতে নিতুড়িয়া থানা এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম প্রসেনজিৎ মাহাত (২৮)। তাঁর বাড়ি নিতুড়িয়া থানার সুলুঙ্গা গ্রামে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওইদিন গ্রামের সরস্বতী বিসর্জন ছিল। সেখানে বিসর্জন শেষে প্রসেনজিৎ বন্ধুদের সঙ্গে ক্লাব ঘরে শুয়েছিল। শুয়ে থাকার সময় তার শারীরিক অসুস্থতা দেখা দেয়। তাই সে বাড়িতে আসে। বাড়ির সদস্যদের শারীরিক অসুস্থতার কথা জানায়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।
চিকিৎসাকদের সূত্রে জানা গিয়েছে, প্রসেনজিতের পায়ে বিষাক্ত সাপে কাটার মতো দাগ পাওয়া গিয়েছে। সম্ভবত বিষাক্ত কিছুর জন্যই মৃত্যু হয়ে থাকবে। রঘুনাথপুর থানার পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়ায় পাঠানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ