সংবাদদাতা, রঘুনাথপুর: খারিফ মরশুমে বিঘা প্রতি গড় ফলন জানতে নিতুড়িয়া ব্লক কৃষিদপ্তর মাঠে মাঠে ক্রপ কাটিং এক্সপেরিমেন্ট শুরু করেছে। সোমবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চারদিন ধরে চলবে। ইতিমধ্যে জনার্দন্ডী ও দীঘা পঞ্চায়েতে দপ্তরের আধিকারিকরা ক্রপ কাটিং করেছেন।
Advertisement
কৃষিদপ্তর জানিয়েছে, প্রতি বছরের মতো এবারও প্রতিটি পঞ্চায়েত এলাকার চারটি করে মৌজায় ক্রপ কাটিং এক্সপেরিমেন্ট হচ্ছে। এই ব্লকে প্রায় ৮০০০ হেক্টর আমন ধানের জমি রয়েছে। এবছর আশানুরূপ বৃষ্টি হওয়ায় প্রায় ৭৮০০ হেক্টর জমিতে চাষ হয়েছে।
ধানের ফলন জানতে হলে কৃষকের জমিতে অন্তত তিনটি বৃত্তাকার জায়গায় ফসল কাটতে হয়। দুই ফুট, চার ফুট ও ৫.৫ ফুট ব্যাসার্ধের তিনটি বৃত্তাকার জায়গার ফসলের কাঁচা অবস্থায় মোট ওজন এবং সাত-দশদিন পরে শুকনো ওজন নিতে হয়। এই পদ্ধতি অবলম্বন করে গড় ফলন জানতে পারা যায়।
নিতুড়িয়ার সহ-কৃষি অধিকর্তা পরিমল বর্মন বলেন, ব্লকের সাতটি পঞ্চায়েত এলাকায় চারটি করে মৌজায় ২৮টি কাটিং করা হবে। আগামী সপ্তাহের মধ্যে কাজ শেষ হবে। এই কর্মসূচির মাধ্যমে গড় ফলন জানা যাবে।