Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিতুড়িয়ায় দু’টি বলদ ও ছাগল চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

নিতুড়িয়ায় দু’টি বলদ ও ছাগল চুরির ঘটনায় গ্রেপ্তার ৩
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: নিতুড়িয়ার একটি বাড়ি থেকে দু’টি বলদ ও ছাগল চুরির অভিযোগে বুধবার পুলিস তিন যুবককে গ্রেপ্তার করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা হল বিশ্বনাথ বাউরি, উত্তম ধীবর ও দুর্যোধন বাউরি। ধৃতদের মধ্যে প্রথম দু’জনের বাড়ি নিতুড়িয়া থানার মহুদা গ্রামে। দুর্যোধনের বাড়ি পাঞ্চেতের খৈকিয়ারী গ্রামে। মঙ্গলবার থানা এলাকার শিউলিবাড়ির বাসিন্দা রাজেন্দ্রনাথ কিস্কু একটি অভিযোগ করেন। নিতুড়িয়া থানায় জানান, তাঁর বাড়ির গোয়াল থেকে দুটি বলদ ও একটি ছাগল চুরি গিয়েছে। অভিযোগের পরেই পুলিস তদন্ত শুরু করে। পুলিসের কাছে খবর আসে, বোঁড়া গ্রামের অদূরে দুটি বলদ ও ছাগল সহ তিনজন রাস্তায় যাচ্ছে। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে যায়। রাস্তায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে চুরির ঘটনা সামনে আসে। সেই ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ