সংবাদদাতা, রঘুনাথপুর: বৃহস্পতিবার নিতুড়িয়া ব্লক কৃষি দপ্তরের তরফ থেকে বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয়। এদিন ব্লকের কৃষি দপ্তর প্রাঙ্গনে অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে জেলার কৃষি আধিকারিক মোহনলাল মুর্মু, পুরুলিয়া জেলা পরিষদের সদস্য সন্তোষী দত্ত বাউরি, নিতুড়িয়া ব্লক সহ - কৃষি অধিকর্তা পরিমল বর্মন প্রমুখ ছিলেন।
Advertisement
কৃষি দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, মাটির স্বাস্থ্য ও উর্বরতার ওপর ফসলের উৎপাদন নির্ভর করে। তাই সকল চাষীকে আগে মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার করতে হবে। যাতে মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। মাটির উর্বরতা শক্তি বাড়ে। মাটিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি পায়। তবেই ফসলের আশানুরূপ উৎপাদন হবে। পাশাপাশি মাটি পরীক্ষার দিকে কৃষকদের বিশেষ নজর দিতে হবে। মাটি পরীক্ষার রিপোর্ট অনুযায়ী জমিতে সুপারিশ মেনে সার, ওষুধ প্রয়োগ করতে হবে। তবেই ফসলের উৎপাদন সঠিক হবে।
পরিমল বাবু বলেন, এদিন অনুষ্ঠান থেকে কয়েকজন কৃষকের হাতে মাটির স্বাস্থ্য কার্ড তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের সচেতন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মধ্যে রামচন্দ্র কুইরি, দিলীপ মণ্ডল, ধনঞ্জয় মণ্ডল বলেন, এদিনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা মাটির গুরুত্ব, মাটির স্বাস্থ্য কার্ড বিষয়ে বিশেষভাবে জানতে পেরেছি।