Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নেটে বোলিং শুরু বুমরাহর

নেটে বোলিং শুরু বুমরাহর
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বেঙ্গালুরু: পিঠের চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন না যশপ্রীত বুমরাহ। তবে প্রতিযোগিতার মাঝেই সুখবর ভারতীয় শিবিরে। রিহ্যাবের পর বোলিং শুরু করেছেন তারকা পেসার। বৃহস্পতিবার বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনে দেখা যায় তাঁকে। নিজের বোলিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন বুমবুম। ক্যাপশনে লিখেছেন, ‘প্রতি দিন উন্নতি করছি।’ ভিডিওতে দেখা যাচ্ছে, নেটে উইকেট লক্ষ্য করে বল করছেন বুমরাহ। সেখানে রয়েছেন এক সাপোর্ট স্টাফ। বল করার ফাঁকে ফাঁকে তাঁর সঙ্গে আলাপ আলোচনা করেন বুমরাহ। বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন তিনি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ