সংবাদদাতা, হবিবপুর: দূষণ এড়াতে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করার ঘোষণা করল বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েত ও স্থানীয় পুলিস প্রশাসন। বৃহস্পতিবার বুলবুলচণ্ডী বাজার এলাকার বিভিন্ন দোকানে গিয়ে দোকানদার ও ক্রেতাদের প্লাস্টিক ব্যাগের ব্যবহার বন্ধ করার বিষয়ে কথা বলে হবিবপুর থানার পুলিস। তবে বিকল্প ব্যাগের জন্য খরচ বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েত প্রধান পূজা হাঁসদা বলেন, পুলিস ও পঞ্চায়েতের উদ্যোগে বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে।



