Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

নেশনস লিগে আটকে গেল জার্মানি

নেশনস লিগে আটকে গেল জার্মানি
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
বুদাপেস্ট: গত ম্যাচেই বসনিয়া-হার্জেগোভিনাকে সাত গোলের মালা পরিয়েছিল জার্মানি। তবে মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে আটকে গেল জুলিয়ান নাগেলসম্যানের ছেলেরা। নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাঙ্গেরির সঙ্গে গোলশূন্য ড্র লেরয় সানে-নাব্রিদের। ম্যাচের ৭৬ মিনিটে ফেলিক্স মেচার গোলে লিড নেয় জার্মানরা। তবে সংযোজিত সময়ের নবম মিনিটে পেনাল্টি থেকে হাঙ্গেরিকে লড়াইয়ে ফেরান ডোমিনিক সোবোসলাই। অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট খোয়ালেও গ্রুপ শীর্ষে থেকে পরের রাউন্ডে পৌঁছল জার্মানি। ছয় ম্যাচে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করল নেদারল্যান্ডস। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল রোনাল্ড কোম্যানের ছেলেরা।
Advertisement
এদিকে, নেশনস লিগের গ্রুপ পর্ব শেষ হতেই ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপের প্লট নিশ্চিত হয়ে গেল। টুর্নামেন্টের শেষ আটে যোগ্যতা অর্জনকারী আট দলের পাশাপাশি র‌্যাঙ্কিংয়ের দিকে এগিয়ে থাকায় ইংল্যান্ড, বেলজিয়াম, সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া প্রথম প্লটে জায়গা পেয়েছে। আগামী ১৩ ডিসেম্বর জুরিখে বাছাই পর্বে ড্র অনুষ্ঠিত হবে।
সম্পর্কিত সংবাদ