


ওসলো: নরওয়ে চেস প্রতিযোগিতায় টানটান উত্তেজনার মধ্যে জয় ছিনিয়ে নিলেন বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ আর প্রজ্ঞানন্দ। ১৪৪ মুভের পর টাই-ব্রেকারে ভিনসেন্ট কেমারকে হারান গুকেশ। এই পারফরম্যান্সে তাঁর লড়াকু মানসিকতা স্পষ্ট। প্রজ্ঞার জয়ও আসে টাই-ব্রেকারে। তিনি হারান ওয়েসলি সো’কে। মহিলাদের বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন জু ওয়েনজুনকে টাই ব্রেকারে হারান দিব্যা দেশমুখ।