Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফরাসি ওপেনে নজর কাড়ল ১৭ বছরের কৌমে

ফরাসি ওপেনের মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠলেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা। মঙ্গলবার প্রচণ্ড গরমের মধ্যেও দাপটে মাত্র ৭৫ মিনিটে তিনি ৬-৪, ৬-২ সেটে হারান জেসিকা বৌজা মানেইরোকে।

ফরাসি ওপেনে নজর কাড়ল ১৭ বছরের কৌমে
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্যারিস: ফরাসি ওপেনের মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠলেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা। মঙ্গলবার প্রচণ্ড গরমের মধ্যেও দাপটে মাত্র ৭৫ মিনিটে তিনি ৬-৪, ৬-২ সেটে হারান জেসিকা বৌজা মানেইরোকে। এই নিয়ে টানা তৃতীয় দিন প্যারিসের তাপমাত্রা থাকল ৩২ ডিগ্রি সেলয়িাসের উপরে। গরম সামলাতে সাবালেঙ্কা জোর দেন নেট প্লে’তে।  উল্লেখ্য, গত বছর এই আসরে ফাইনালে উঠেছিলেন সাবালেঙ্কা। কিন্তু ফাইনালে কোকো গফের কাছে হার মানতে হয়।

Advertisement

পুরুষদের সিঙ্গলসে অবশ্য প্রথম রাউন্ডে বিদায় নিলেন প্রাক্তন এক নম্বর ড্যানিল মেডভেডেভ। অজি ওয়াইল্ডকার্ড অ্যাডাম ওয়ালটন তাঁকে ৫ সেটের লড়াইয়ে হারান। খেলার ফল ৬-২, ১-৬, ৬-১, ১-৬, ৬-৪। এদিকে, চোটের জন্য স্টেফানোস সিসিপাসের বিরুদ্ধে দ্বিতীয় সেটে ম্যাচ ছেড়ে দিলেন আলেকজান্দ্রে মুলার। ২০২১ সালে এই আসরের রানার-আপ সিসিপাস তখন ৬-২, ৩-০ ফলে এগিয়ে ছিলেন। ডান পায়ে চোট পাওয়ার জন্যই চোখের জলে কোর্ট ছেড়ে বেরতে হয় ফরাসি মুলারকে।
মঙ্গলবারের চর্চায় ফরাসি টিনএজার মোইসে কুয়ামে। এই আসরে প্রথমবার নেমে বর্ষীয়ান মারিন সিলিচকে ৭-৬, ৬-২, ৬-১ সেটে হারায় সে। ১৭ বছর বয়সিই হল ২০০৮ সাল বা তারপরে জন্মানো প্রথম পুরুষ যে গ্র্যান্ড স্ল্যামে কোনো ম্যাচ জিতল। উচ্ছসিত কৌমের মন্তব্য, ‘গ্যালারির সমর্থন ছাড়া এই জয় অসম্ভব ছিল।’
পুরুষদের ডাবলসে প্রথম রাউন্ডে জয় পেলেন ভারতের ইয়ুকি ভাম্রি ও এন বালাজি। নিউজিল্যান্ডের মাইকেল ভেনাসকে সঙ্গে নিয়ে ইউকি হারান আর্জেন্তাইন জুটি ফ্রান্সিসকো সেরুনডোলো ও মারিয়ানো কেসটেলবোইমকে (৭-৫, ৬-২)। অপর ম্যাচে বালাজি-মার্সেলো ডেমোলিনের জুটি হারায় কনস্ট্যানটিন ও রবিন হাসেকে (৬-৩, ৪-৬, ৬-৩)।

Advertisement
সম্পর্কিত সংবাদ