ধরমশালা, ২৬মে: গুজরাতকে ৯২ রানে হারিয়ে ফাইনালে পৌঁছল আরসিবি। আজ, মঙ্গলবার আইপিএলের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় গুজরাত টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাতের অধিনায়ক শুভমান গিল। প্রথমে ব্যাট করতে নামে আরসিবি। দ্বিতীয় ওভারে ১৯ রানে আউট হন ভেঙ্কটেশ আইয়ার। হোল্ডারের বলে বোল্ড হন বিরাট কোহলি (৪৩)। ওই ওভারেই ৩০ রানে প্যাভিলিয়নে ফেরেন দেবদূত পাদিক্কাল। ক্রুণাল পাণ্ডিয়া ২৮ বলে ৪৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন। কৃষ্ণার বলে ৪ রানে বোল্ড হন টিম ডেভিড। বিধ্বংসী ইনিংস খেলেন অধিনায়ক রজত পাতিদার। ৩৩ বলে ৯৩ রান করে অপরাজিত থাকেন। মারেন ৯টি ছয় এবং ৫টি চার। ৫ রানে ১৫ রান করে অপরাজিত থাকেন কিপার জীতেশ শর্মাও। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৪ রান তোলে আরসিবি। গুজরাতের হয়ে ২টি করে উইকেট নেন রাবাদা এবং হোল্ডার। ১টি উইকেট আসে কৃষ্ণার ঝুলিতে।



