Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নেশামুক্ত রাস চেয়ে পড়ুয়াদের পদযাত্রা বিধায়কের

নেশামুক্ত রাস চেয়ে পড়ুয়াদের পদযাত্রা বিধায়কের
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপের রাস উৎসবে সামাজিক দূষণ রুখতে এবার বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে পথে নামলেন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। সোমবার দুপুরে নবদ্বীপ তাঁত-কাপড় হাট থেকে ঢাক, স্কুলের ব্যান্ড সহ রাসের বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি নিয়ে এক বর্ণাঢ্য পদযাত্রা বের হয়। এদিন শোভাযাত্রায় নবদ্বীপের ছাত্রছাত্রীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘রাসে সর্বস্তরে সামাজিক দূষণ প্রতিরোধ করুন। একের আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়ে ওঠে।’ নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা বলেন, নবদ্বীপের মানুষের কাছে রাস উৎসব গর্বের। কিন্তু আজ থেকে ৩০বছর আগে বিধায়ক নবদ্বীপের রাসের ভয়াবহ পরিস্থিতি দেখেছিলেন। রাসে মাদকাসক্তদের কারণে খুবই সমস্যা দেখা দিয়েছিল। সেই সমস্যা দূর করতে তিনি উদ্যোগী হয়েছে। বিধায়ক বলেন, আমরা মাদকবিহীন রাস চাই। বাচ্চাদের নিয়ে নবদ্বীপের মানুষের কাছে সেই আবেদন জানিয়েছি। বিধায়ক হওয়ার আগে থেকে আমি এই প্রচেষ্টা চালাচ্ছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ