নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মেডিক্যালে নেশামুক্ত ক্যাম্পাস গড়তে সোমবার সেমিনারের আয়োজন করা হয়। মাদকাসক্ত হয়ে পড়ায় কীভাবে বুদ্ধিমত্তা খর্ব হতে থাকে, তা তুলে ধরার পাশাপাশি নেশা কীভাবে অপরাধে প্ররোচনা দেয়, তা জানানো হয়। বর্তমান সমাজে অনেকে টেনশন থেকে সাময়িক মুক্তি পেতে নেশা করছেন।



