Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নেশামুক্তি কেন্দ্র থেকে গায়েব যুবক, ঝাঁপ ফেলে পালাল কর্তৃপক্ষ

নেশামুক্তি কেন্দ্র থেকে গায়েব যুবক, ঝাঁপ ফেলে পালাল কর্তৃপক্ষ
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরের একটি নেশামুক্তি কেন্দ্র থেকে রহস্যজনকভাবে উধাও এক যুবক। তাঁকে খুঁজে পাচ্ছে না পরিবার।  কর্তৃপক্ষও কেন্দ্রটি বন্ধ করে গা ঢাকা দিয়েছে। উধাও যুবকের পরিবারের আশঙ্কা, তাঁকে খুন করে ফেলে দেওয়া হয়েছে।  বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে শহরে।
Advertisement
ইসলামপুরের ডিমরুল্লা এলাকার বাসিন্দা আবদুল কাদির বলেন, আমার ২৩ বছর বয়সের ছেলে নেশায় আসক্ত ছিল। গত আগস্ট মাসে ইসলামপুরের একটি নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসার জন্য রেখেছিলাম। কয়েকদিন পর ছেলেকে দেখতে গেলে কর্তৃপক্ষ দেখা করতে দেয়নি। কিছুদিন পর কর্তৃপক্ষ জানায় আমার ছেলে পালিয়েছে। ১৩ অক্টোবর নেশামুক্তি কেন্দ্রে গিয়ে দেখি সেটা বন্ধ। কর্তৃপক্ষকেও খুঁজে পাইনি। আমার মনে হচ্ছে ছেলেকে খুন করে ফেলে দিয়েছে। এই বিষয়ে পুলিসেও অভিযোগ করেছি।
অতিরিক্ত পুলিস সুপার ডেন্ডুপ শেরপা বলেন, এই বিষয়ে অভিযোগ পেয়েছি। কেস চালু হয়েছে। কর্তৃপক্ষ পলাতক। তাদের খোঁজা হচ্ছে। 
ওই কেন্দ্রে চিকিৎসাধীন থাকা এক যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, আসক্তদের বেদম মারধর করা হতো। কয়েকমাস আগে এক যুবককে এতটাই নির্মমভাবে পেটানো হয়, পরিবারের লোকজন শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করিয়ে কোনওরকমে বাঁচাতে পেরেছেন। কিন্তু এই যুবকের সঙ্গে কী ঘটেছে, তা নিয়ে রহস্য ক্রমশ বাড়ছে।
সম্পর্কিত সংবাদ