Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিশিগঞ্জে গাড়ি উল্টে জখম ২

নিশিগঞ্জে গাড়ি উল্টে জখম ২
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মাথাভাঙা: বৃহস্পতিবার মাথাভাঙা-কোচবিহার রাজ্য সড়কের নিশিগঞ্জে দুর্ঘটনায় দু’জন গুরুতরভাবে জখম হয়েছেন। একটি চার চাকার ছোট গাড়ি দিনহাটা থেকে মাথাভাঙা হয়ে শিলিগুড়িতে যাচ্ছিল। মাথাভাঙার দিকে আসার সময়ে নিশিগঞ্জ এলাকায় একটি বাইককে বাঁচাতে গিয়ে রাস্তার ধারে উল্টে পড়ে ছোট গাড়িটি। চালক মিলন সেন ছাড়াও দু’জন যাত্রী ছিলেন। স্থানীয়রা জখমদের উদ্ধার করে নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দু’জনকেই কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করেছে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিস। মাথাভাঙা মহকুমা পুলিস আধিকারিক সমরেন হালদার বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ