Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নেশা করার টাকা না পেয়ে বাবা-মাকে মারধর

নেশা করার টাকা না পেয়ে বাবা-মাকে মারধর
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: নেশা করার জন্য টাকা চেয়ে না পাওয়ায় বাবা-মাকে মারধর করল ছেলে। বৃদ্ধ বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে। বাধ্য হয়ে ছেলের বিরুদ্ধে বালুরঘাট থানার দ্বারস্থ হয়েছেন তাঁরা। ঘটনাটি বালুরঘাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ডাকরা এলাকার।
Advertisement
পুলিস সূত্রে খবর, ওই এলাকার রাম পাল দিনমজুরের কাজ করে সংসার চালান। এদিকে তাঁর ছেলে কোনও কাজকর্ম করে না। উল্টে দিনদিন নেশাগ্রস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে বাবা ও মায়ের কাছে টাকা চায় ছেলে। দিতে রাজি না হওয়ায় দু’জনকে মারধর করে সে। রাম বলেন, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। তার কঠোর শাস্তি চাই। তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিস। 
সম্পর্কিত সংবাদ