Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬

জামিনের পরই মানবাধিকার কর্মীর বিরুদ্ধে এনএসএ! তোপ কংগ্রেসের

বুধবার জামিন মঞ্জুর করেছিল দায়রা আদালত। তার একদিনের মধ্যেই মানবাধিকার কর্মী প্রণব দোলের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) প্রয়োগ করেছে অসম সরকার।

জামিনের পরই মানবাধিকার কর্মীর বিরুদ্ধে এনএসএ! তোপ কংগ্রেসের
  • ৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বুধবার জামিন মঞ্জুর করেছিল দায়রা আদালত। তার একদিনের মধ্যেই মানবাধিকার কর্মী প্রণব দোলের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) প্রয়োগ করেছে অসম সরকার। ফলে নিম্ন আদালতে জামিন মিললেও আপাতত তিনি মুক্তি পাচ্ছেন না। রবিবার এবিষয়ে অসমের হিমন্ত বিশ্বশর্মা সরকারকে একহাত নিল কংগ্রেস। হাত শিবিরের তোপ, বিরুদ্ধ মত রুখতে এভাবেই আইনকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বিজেপি সরকার। এক্স হ্যান্ডলে প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি,  ‘নিলর্জ্জভাবে প্রতিরোধমূলক আইনের অপব্যবহার করেছে রাজ্য সরকার।’ 

Advertisement

কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে হোটেল প্রকল্পের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব স্থানীয় গ্রামবাসীরা। আন্দোলনে তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন প্রণব। বিক্ষোভে যোগ দেওয়ার পরেই ১৩ জুলাই প্রণবকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকে গোলাঘাট জেলা কারাগারে বন্দি ছিলেন তিনি। ২৯ জুলাই প্রণবের জামিন মঞ্জুর করে দায়রা আদালত। এবিষয়ে রমেশ লিখেছেন , ‘প্রণবের জামিন মঞ্জুর করতে গিয়ে আদালত বলেছিল পরিবেশ সংরক্ষণ ও আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্ব যেখানে জড়িত, সেখানে স্থানীয়দের উদ্বেগকে দমন করতে ফৌজদারি আইন প্রয়োগ করা উচিত নয়।’ কিন্তু অসম সরকার ঠিক সেটাই করেছে বলে রমেশের অভিযোগ।  কংগ্রেস নেতার দাবি,  ‘একাধিক মনগড়া অভিযোগের ভিত্তিতে প্রণবের বিরুদ্ধে এনএসএ প্রয়োগ করা হয়েছে। আন্দোলন রুখতে আইনকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বিজেপি সরকার। এটাই তাদের প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। গণতান্ত্রিক আন্দোলনকে বারবার উপেক্ষা করছে অসম সরকার।’

Advertisement
সম্পর্কিত সংবাদ