সংবাদদাতা, ফালাকাটা: আর জি করে তরুণী চিকিত্সক ধর্ষণ খুনে বিচারের দাবিতে লড়াই করা চিকিত্সকদের দল এলেন ফালাকাটায়। চিকিৎসক দলের তিন সদস্য বুধবার বেলা প্রায় ১১টা নাগাদ এসে পৌঁছয় ফালাকাটা ব্লকের ধনিরামপুর ২ অঞ্চলের খগেনহাটে। ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনার ছয় দিনের মাথায় নির্যাতিতার বাড়িতে আসে চিকিৎসক দল। অভয়ার জন্য আন্দোলনকারীদের সামনে দেখে কান্নায় ভেঙে পরেন পরিবারের লোকজন। পরবর্তীতে এলাকার বহু মানুষের সঙ্গে কথা বলে চিকিৎসক দলটি। শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, যাতে এধরনের ঘটনা এড়ানো যায়, সেটার জন্য সরকার এবং স্থানীয় প্রশাসনকে উদ্যোগী হতে হবে।
Advertisement
জয়েন্ট প্লাটফর্ম অব ডক্টর্সের তরফে উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, পরিবারটি ছ’দিন থেকে বসে রয়েছে। তাদের কাজকর্ম বন্ধ। সরকার যে সহযোগিতার কথা মাঝে মাঝেই ঘোষণা করে, সেগুলি দ্রুত এই পরিবারকে দেওয়া হোক। কিছুক্ষণ পরিবারের লোকজনের সঙ্গে কথাবার্তা বলার পর তাঁরা ফিরে যান।



