সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ ব্লকের নারায়ণপুর ও মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের শিল্পতালুক সহ সদর এলাকা স্থানীয় পুরসভার সঙ্গে যুক্তের দাবি উঠেছে। এতে ওই পঞ্চায়েত এলাকার রাস্তা, পানীয় জল, ড্রেন সহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে আরও অগ্রগতি হবে বলে মত নির্বাচিত সদস্যদের। আবার একাংশ পঞ্চায়েত সদস্যের মত, অনেক এলাকায় এখনও দুঃস্থ মানুষ বসবাস করে। মাথা গোঁজার ঠাঁই নেই। তাদের ব্যবস্থা করা উচিত। এদিকে, পুরাতন মালদহ পুরসভার ওয়ার্ডগুলির বাড়তি বিস্তার হবে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। মঙ্গলবাড়ি গ্রামীণ এলাকার ব্যবসায়ী মহল এই দাবিকে সমর্থন করেছে।
Advertisement
নারায়ণপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন সরকার বলেন, পুরসভার সঙ্গে যুক্ত হলে ভালো হয়। নারায়ণপুর এখন শহরের মতো হয়ে যাচ্ছে। পুরসভা হলে আমরা বেশি সুবিধা পাব। এর পাশাপাশি অনেক কাজ হবে।
নলডুবি গ্রামের পঞ্চায়েত সদস্য শিবু কর্মকার বলেন, আমাদের এলাকায় উন্নয়নের চেষ্টা করছি। কাজও হচ্ছে। মানুষের চাহিদা অনুযায়ী কাজ করলে হলে আরও ফান্ডের প্রয়োজন। এক্ষেত্রে উন্নয়নের জন্য পুরসভার সঙ্গে যুক্ত হলে ভালো।
উল্লেখ্য, ১২ নম্বর জাতীয় সড়কের ধারে পুরাতন মালদহের ব্লক অফিসের পাশে মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত ভবন রয়েছে। ওই পঞ্চায়েতে ১৫টি গ্রাম সংসদ রয়েছে। তারমধ্যে মৌলপুর, নলডুবি, নারায়ণপুর সহ বিভিন্ন এলাকা পুরসভার পাশে রয়েছে। অভিযোগ, মঙ্গলবাড়ি গ্রামীণ এলাকায় সেক্ষেত্রে উন্নয়ন অনেক বাকি রয়েছে। পুরনো জাতীয় সড়কের নলডুবি থেকে বাইপাসে পথবাতি অভাব রয়েছে। মানুষের চলাচলে অসুবিধা হয়। অনেক এলাকায় রাস্তা কাচা সহ একাধিক সমস্যা রয়েছে। সেজন্য মানুষ শহরের সঙ্গে যুক্ত হতে চান। মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা দাস বলেন, এনিয়ে আমাদের আলোচনার ব্যাপার রয়েছে। তার আগে কিছু বলা সম্ভব নয়।
পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, আমাদের বর্তমানে ২০টি ওয়ার্ড রয়েছে। মঙ্গলবাড়ি এলাকা সহ বেশকিছু মৌজা আমরা প্রস্তাব আকারে পুরদপ্তরে পাঠিয়েছি। অনুমোদন এলে কাজ এগিয়ে যাবে।