সংবাদদাতা, বেলদা: নারায়ণগড় থানার রামপুরা রেলওয়ে লেবেল ক্রসিংয়ের কাছে দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হল। মৃতের নাম বিশ্বজিৎ সিং(৩২)। বাড়ি ভদ্রকালী সংলগ্ন পিঠাপুরা এলাকায়। বিশ্বজিৎবাবু রবিবার বিকেলে মকরামপুরের দিক থেকে খড়্গপুরের দিকে যাচ্ছিলেন। রামপুরা রেল গেটের কাছে দ্রুতগতিতে থাকা বাইকটি একটি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ছিটকে পড়েন বিশ্বজিৎবাবু।



