Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নর্থইস্টকে হারিয়ে চারে বেঙ্গালুরু

নর্থইস্টকে হারিয়ে চারে বেঙ্গালুরু
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোক্ষম সময়ে জয়ের ছন্দে ফিরছে বেঙ্গালুরু এফসি। শুক্রবার অ্যাওয়ে ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে ২-০ গোলে হারালেন সুনীল ছেত্রীরা। ম্যাচের তৃতীয় মিনিটে লিড এনে দেন রয় উইলিয়ামস। এরপর ৮১ মিনিটে আলবার্তো নাগুয়েরা বিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। নর্থইস্টের তারকা স্ট্রাইকার আলেদাইন চেষ্টা করেও স্কোরশিটে নাম তুলতে ব্যর্থ। উল্লেখ্য, ২১ ম্যাচে ২০ গোল করে শীর্ষ গোলদাতার দৌড়ে সবার আগে এই মরক্কান ফুটবলার। এই জয়ের সৌজন্যে ২১ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এল বেঙ্গালুরু। পক্ষান্তরে এক ম্যাচ বেশি খেলে পেড্রো বেনালি ব্রিগেডের সংগ্রহ ৩২ পয়েন্ট। নর্থইস্ট এখন পঞ্চম স্থানে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ