Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ন’হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ দিতে ঝাঁপিয়েছে পুরসভা

ন’হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ দিতে ঝাঁপিয়েছে পুরসভা
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: নতুন বছরে ন’হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ দেবে দিনহাটা পুরসভা। সেই লক্ষ্যে ২৪ কোটি টাকার কাজের টেন্ডার সম্পূর্ণ করা হয়েছে। অর্থদপ্তরের অনুমতি মিললেই প্রথম দফার কাজ শুরু হবে। পরবর্তীতে আরও ছ’কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করা হবে। দুই পর্যায়ে শহরে দু’টি জলের ট্যাঙ্ক ও চারটি পাম্প স্টেশন বানানো হবে। বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে শহরের প্রতিটি ওয়ার্ডেই পাইপ লাইন বসানো হবে। নিঃশুল্ক জল সরবরাহ করবে পুরসভা। 
Advertisement
দিনহাটা পুরসভা এলাকায় প্রায় ১২ হাজার বাড়ি আছে। মাত্র তিন হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ রয়েছে এখন। বাকি বাড়ির লোকজনের ভরসা বাজারজাত কেনা জল। জলের সংযোগ পাওয়া বাড়িগুলিতেও ঠিকমতো জল আসে না বলে অভিযোগ। পুরসভার সরবরাহ করা পানীয় জলের গুণমান নিয়েও প্রশ্ন অনেক। পাওয়ার হাউস মোড়ে জলের ট্যাঙ্কটি কার্যত ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে। পুরসভা অফিসের পাশের জলের ট্যাঙ্কটিও সংস্কারের প্রয়োজন। এই দু’টি পুরনো ট্যাঙ্কের জায়গায় নতুন করে ট্যাঙ্ক করা হবে। 
পুর চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী বলেন, শহরের তিন হাজার বাড়িতে জলের সংযোগ রয়েছে। নতুন বছরে আরও ন’হাজার বাড়িতে জলের সংযোগ দেওয়া হবে। আমরা এই কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ঝাঁপিয়েছি।
সম্পর্কিত সংবাদ