সংবাদদাতা, চাঁচল: ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ল্যাবরেটরি। অধিকাংশের নেই সঠিক পরিকাঠামো। পরিস্থিতি খতিয়ে দেখতে মালদহের চাঁচলে বৃহস্পতিবার একাধিক নার্সিংহোম ও ল্যাবরেটরিতে অভিযান চালাল প্রশাসন ও জেলা স্বাস্থ্যদপ্তর। বেশকিছু ল্যাবরেটরির অব্যবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন আধিকারিকরা।
Advertisement
জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া বলেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। আমরা লাগাতার অভিযান চালাচ্ছি।
চাঁচলের একাধিক নার্সিংহোম ও ল্যাবরেটরির পরিকাঠামো নিয়ে কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল। বিভিন্ন সময়ে সরব হন বাসিন্দাদের একাংশ। দিন পাঁচেক আগেই স্থানীয়দের একাংশ গণসাক্ষর সংগ্রহের মাধ্যমে প্রশাসন, স্বাস্থ্যদপ্তর এবং রাজ্য সরকারের কাছে অভিযোগ জানান।
একের পর এক অভিযোগ সামনে আসতে থাকায় এদিন চাঁচলে হানা দেয় স্বাস্থ্যদপ্তর এবং প্রশাসনের বিশেষ নজরদারি দল। এদিন একটি নার্সিংহোমে প্রায় দেড় ঘণ্টা ধরে অভিযান চালান তাঁরা। নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে বেশকিছু বিষয়ে কৈফিয়ত তলব করা হয়েছে।
এরপর চাঁচলে একটি ল্যাবরেটরিতে হানা দেন তাঁরা। সেখানকার পরিকাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তারা।
বিশেষ তদন্তকারী দলের আধিকারিক প্রতীক সান্যাল বলেন, বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখা হয়েছে। রিপোর্ট তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পেশ করা হবে।
চাঁচলের বাসিন্দা তথা অভিযোগকারী বাপি আলির কথায়, স্বাস্থ্য ব্যবস্থা আমাদের শেষ ভরসা। অনেক গরিব ঘরের গর্ভবতীরা নার্সিংহোমে অস্ত্রোপচার করান। পরিকাঠামোর দিকটা যাতে ভালো থাকে, সেদিকে নজর দেওয়ার জন্য স্বাস্থ্যদপ্তরে অভিযোগ জানাই।