Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

নিউরোলজি সহ ৪ বিভাগে আসন বৃদ্ধির পরিকল্পনা এনআরএসে

ডাক্তারিতে উচ্চশিক্ষার ডিএম-এমসিএইচ আসন বাড়াতে চাইছে এন আর এস মেডিকেল কলেজ হাসপাতাল।

নিউরোলজি সহ ৪ বিভাগে আসন বৃদ্ধির পরিকল্পনা এনআরএসে
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডাক্তারিতে উচ্চশিক্ষার ডিএম-এমসিএইচ আসন বাড়াতে চাইছে এন আর এস মেডিকেল কলেজ হাসপাতাল। চার সুপারস্পেশালিটি বিভাগে আসন বাড়ানোর পরিকল্পনা করেছে তারা। এগুলি হল নিউরো মেডিসিন, নিউরো সার্জারি, হেমাটোলজি ও কার্ডিওলজি। 

Advertisement

এছাড়া কলেজে চালু হচ্ছে ফিজিওলজি বিভাগের পোস্ট 
গ্র্যাজুয়েট কোর্স। দেশে ডাক্তারি শিক্ষার শীর্ষ সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশনের (এনএমসি) কাছে 
এইসব বিভাগে সম্প্রতি আসন বাড়ানোর আবেদন জানিয়েছে এন আর এস। 
নিউরো মেডিসিন এবং নিউরো সার্জারিতে বর্তমানে ২টি করে উচ্চশিক্ষার আসন রয়েছে। দুটি বিভাগেই তা বাড়িয়ে চারটি আসন করবার আবেদন জানানো হয়েছে। এছাড়া হেমাটোলজির আসন চার থেকে বাড়িয়ে ছয় এবং কার্ডিওলজির আসন বাড়িয়ে তিন থেকে পাঁচ করবার আবেদন জমা পড়েছে এনএমসি’র ঘরে। ফিজিওলজি বিভাগে চারটি এমডি আসন চালুর আরজি জানানো হয়েছে। এন আর এস সূত্রে এ খবর জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ