Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নারারথলিতে আলুবীজ উৎপাদন স্থল পরিদর্শনে কৃষি বিশেষজ্ঞরা

নারারথলিতে আলুবীজ উৎপাদন স্থল পরিদর্শনে কৃষি বিশেষজ্ঞরা
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের পশ্চিম নারারথলিতে কৃষিদপ্তরের সহযোগিতায় স্থানীয় ফার্মার্স প্রোডিউসার কোম্পানির পক্ষ থেকে এপিকাল রুটেড কাটিং পদ্ধতিতে আলুর বীজ উৎপাদন করা হচ্ছে। বুধবার কৃষিদপ্তরের এক প্রতিনিধি দল আলুবীজ উৎপাদন পরিদর্শন করে। ওই দলে ছিলেন কৃষিদপ্তরের রায়গঞ্জ রেঞ্জের প্ল্যান্ট প্যাথোলজিস্ট পলাশচন্দ্র পাল, মালদহের ইকোনমিক বোটানিস্ট-১ এর ইনচার্জ নবীন প্রধান, আলিপুরদুয়ার জেলা সহ কৃষি অধিকর্তা (শস্য সুরক্ষা) অম্লান ভট্টাচার্য, আলিপুরদুয়ার মহকুমার সহ কৃষি অধিকর্তা (প্রশাসন) রজত চট্টোপাধ্যায় প্রমুখ। তাঁরা আলুবীজ উৎপাদন স্থল ঘুরে দেখেন এবং কথা বলেন ফার্মার্স প্রোডিউসার কোম্পানির সদস্যদের সঙ্গে। আলিপুরদুয়ার জেলা সহ কৃষি অধিকর্তা (শস্য সুরক্ষা) অম্লান ভট্টাচার্য বলেন, রোগমুক্ত আলুবীজ উৎপাদনের লক্ষ্যে মাঝেমধ্যেই উদ্ভিদ রোগ বিশেষজ্ঞরা পরিদর্শন করেন। সেই লক্ষ্যেই এই পরিদর্শন। কৃষিদপ্তরের রায়গঞ্জ রেঞ্জের প্ল্যান্ট প্যাথোলজিস্ট বলেন, এপিকাল রুটেড কাটিং পদ্ধতিতে আলুবীজ উৎপাদন স্থল পরিদর্শন করলাম। আলুবীজ উৎপাদন পরিদর্শন করে আমরা সন্তুষ্ট। খুব ভালোভাবেই এখানে উৎপাদনের কাজ হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ