Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিরাপত্তারক্ষীর দেহ উদ্ধার

নিরাপত্তারক্ষীর দেহ উদ্ধার
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফুলবাড়ির একটি কারখানা থেকে এক নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার হল। রবিবার এ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জটিয়াকালীতে। পুলিস জানিয়েছে, মৃতের নাম রবি কংসবণিক (৫৪)।  স্থানীয় সূত্রে খবর, শনিবার নিজের কাজ শেষে ঘুমিয়ে পড়েন ওই কর্মী। রবিবার দুপুর গড়িয়ে গেলেও তিনি দরজা না খোলায় সন্দেহ হয়। পরে দেখা যায়, কারখানার ঘরে বিছানার উপরে তাঁর দেহ পড়ে আছে। এনজেপি থানার পুলিস গিয়ে দেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তর জন্য দেহ উত্তরবঙ্গ মেডিক্যালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ