Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিরাপত্তার খাতিরে ২০টি সিসি ক্যামেরা

নিরাপত্তার খাতিরে ২০টি সিসি ক্যামেরা
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: অসম বাংলা সীমানা লাগোয়া বক্সিরহাটে মাঝেমধ্যেই অপরাধমূলক কাজ প্রকাশ্যে আসছে। এলাকায় চুরি ছিনতাইয়ের মতো ঘটনার দোষীদের দ্রুত চিহ্নিত করতে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নিল বক্সিরহাট থানার পুলিস। এ নিয়ে বক্সিরহাট ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে বৈঠক করে তারা। থানা সূত্রে জানা গিয়েছে, বক্সিরহাট বাজার সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ২০ সিসিক্যামেরা লাগানো হবে। পুলিসের এই উদ্যোগে খুশি স্থানীয় ব্যবসায়ীরা। বক্সিরহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক বিপুল দাস বলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ অন্য জায়গায় প্রায়ই চুরি ছিনতাইয়ের মত ঘটনা ঘটছে। সিসি ক্যামেরা বসানোয় ব্যবসায়ীদের নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত হবে। পুলিস প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
Advertisement
সম্পর্কিত সংবাদ