Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নারায়ণগড়ের সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল 

নারায়ণগড়ের সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল 
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা বেলদা: নারায়ণগড় ব্লকের অন্তর্গত বাখরাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। মঙ্গলবার ওই সমবায় সমিতির মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। এদিন সমবায় সমিতির ৯টি আসনে শাসক দলের প্রার্থীরা ছাড়া আর কেউ মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতির দখল নিল তৃণমূল। ফল ঘোষণার পর এদিন বিকেলে জয়ী প্রার্থীদের নিয়ে এলাকায় বিজয় মিছিল করে তৃণমূল। 
Advertisement
প্রসঙ্গত ২০১১ সাল থেকে এই সমবায় সমিতি তৃণমূলের দখলে রয়েছে। ব্লক তৃণমূল এসসি সেলের সভাপতি সুশান্ত ধল বলেন, বিরোধীদের পাশে মানুষ নেই। তারা হারবে জেনেই রণে ভঙ্গ দিয়েছে। সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে রয়েছেন। জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী বলেন, এরাজ্যে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। একটি সমবায় সমিতির নির্বাচনে যেভাবে শাসকদল প্রশাসনের সহযোগিতায় পেশি শক্তির আস্ফালন করছে তা সকলেই দেখতে পাচ্ছেন। তাই আমাদের কেউই মনোনয়ন তোলেনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ