Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নারায়ণগড়ে তিনটি মিনি পাম্প ভাঙচুর

নারায়ণগড়ে তিনটি মিনি পাম্প ভাঙচুর
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা বেলদা: একই এলাকায় পরপর তিনটি জলসেচের মিনি পাম্প ভেঙে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর তার ফলে বোরো চাষের সময় জল সংকটে ভুগছেন এলাকার চাষিরা। ঘটনাটি ঘটেছে নারায়ণগড় থানার কুনারপুর গ্রাম পঞ্চায়েতের হেতেদন গ্রামে। ঘটনার তদন্তে  নেমেছে পুলিস।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে কুনারপুর অঞ্চলের হেতেদন গ্রামের  বাসিন্দা দীপক দাস দুটি ও জিতেন্দ্র নাথ দাসের একটি সবমিলিয়ে মোট তিনটি মিনি পাম্পে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। মঙ্গলবার ভোরে ওই পাম্পের মালিক মাঠে গিয়ে দেখতে পায় তাদের পাম্প সহ মিনির পাকার দেওয়াল ভাঙচুর করা হয়েছে। দীপক কুমার দাস নামে মিনির মালিক জানান, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই কাজ করেছে। জমিতে জল দেওয়ার জন্য পাম্প চালাতে এসে দেখতে পাই তিনটি মিনি পাম্প ভেঙে পড়ে রয়েছে।
 এই মিনিগুলির উপরে প্রায় ১০০ বিঘা জমির চাষ নির্ভর করে থাকে। ফলে হঠাৎ করে এই ঘটনা ঘটায় বিপাকে পড়েছেন চাষিরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় নারায়ণগর থানার পুলিস। তবে কি কারণে ওই পাম্পগুলি ভেঙে দেওয়া হল সে বিষয়ে তদন্ত নেমেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ