Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নারায়ণগড়ে সাঁওতালি মাধ্যম স্কুলে আজ থেকে আন্দোলন

নারায়ণগড়ে সাঁওতালি মাধ্যম স্কুলে আজ থেকে আন্দোলন
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা বেলদা: ধুঁকছে স্কুল। কিন্তু, হেলদোল নেই প্রশাসনের। তারই প্রতিবাদে আন্দোলনে নামতে চলেছে ভারত জাকাত মাঝি পারগানা মহল। ১ মার্চ, শনিবার থেকে বন্ধ থাকবে সাঁওতালি মাধ্যম হাইস্কুল। স্কুল বন্ধ রেখেই চলবে আন্দোলন। চিঠি দিয়ে স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগনা মহল। তাদের অভিযোগ, নারায়ণগড় ব্লকের নেকুড়সেনি হাইস্কুলের সাঁওতালি মাধ্যম স্কুলটি চলছে অত্যন্ত বেহাল অবস্থায়। ছাত্রছাত্রীদের বসার উপযুক্ত ক্লাসরুম নেই। মাঝে মধ্যেই স্কুলের মাঠে বসে ক্লাস করতে হয়। মেলে না বইও। শৌচাগার নেই। নেই ভালো রাস্তাও। ফলে বর্ষায় কাদা জল পেরিয়ে ছাত্রছাত্রীদের যেতে হয়। 
Advertisement
ভারত জাকাত মাঝি পারগানা মহলের রানিসরাই পীড়ের পারগানা রামচন্দ্র টুডু বলেন, এই সব দাবি পূরণের জন্যই ১ মার্চ থেকে স্কুল বন্ধ করে বিদ্যালয়ে আন্দোলন শুরু করব। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।স্কুলের সহ শিক্ষক ভদ্র হেমব্রম বলেন, আমাদের স্কুলে অনেক সমস্যা রয়েছে। আমরা বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু, কাজ হয়নি। তাই আন্দোলন হচ্ছে। এবার প্রশাসন যদি পদক্ষেপ নেয় ছাত্রছাত্রীদের উপকার হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ