Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নারায়ণগড়ে কৃষি সমবায়ে জয়ী তৃণমূল

নারায়ণগড়ে কৃষি সমবায়ে জয়ী তৃণমূল
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বেলদা: নারায়ণগড় ব্লকের মকরামপুর পঞ্চায়েতের তালা এলাকায় একটি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। শুক্রবার ওই সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ছিল। শাসকদল সমর্থিত প্রার্থীরা ছাড়া আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয়টি আসনে জয়লাভ করে তৃণমূল ওই সমিতির দখল নিল। বিকেলে জয়ী প্রার্থীদের নিয়ে এলাকায় সবুজ আবির মেখে তৃণমূল বিজয় মিছিল করে। অঞ্চল তৃণমূল সভাপতি লক্ষ্মীকান্ত শিট বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মযজ্ঞের ফল এদিনের নির্বাচন। বিরোধীরা মানুষের পাশে দাঁড়াতে পারে না বলে রণে ভঙ্গ দিয়েছে।-নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ