সংবাদদাতা বেলদা: গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। সোমবার দুপুরে নারায়ণগড় থানার মণিনাথপুরের ঘটনা। পুলিস জানিয়েছে, বছর পনেরোর ওই নাবালিকা মদনমোহনচক চৌধুরী ইন্সটিটিউটে অষ্টম শ্রেণিতে পড়ত। তার পরিবার জানিয়েছে, দুপুরে ঘরের ভিতর তার ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। কী কারণে এমন ঘটনা ঘটল-তা পরিবারের অজানা। নারায়ণগড় থানার পুলিস দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।



