সংবাদদাতা বেলদা: নারায়ণগড় থানার গৈতা এলাকায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল নবম শ্রেণির ছাত্রী। মৃত ছাত্রীর নাম রূপালি খাটুয়া(১৫)। সে স্থানীয় গৈতা হাইস্কুলে পড়ত।
Advertisement
পুলিস জানিয়েছে, শনিবার দুপুরে পড়াশোনা নিয়ে করা নিয়ে ওই ছাত্রীর মা তাকে বকাবকি করে। পরে ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় রুপালিকে দেখতে পায় পরিবারের লোকজন। তড়িঘড়ি তাকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। রবিবার পুলিস দেহটি ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতাল পাঠায়।



