সংবাদদাতা, বেলদা: শুক্রবার রাতে নারায়ণগড় থানার মকরামপুর এলাকায় বাইক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হল। মৃতদের নাম কৃষ্ণেন্দু খাটুয়া(৩৩) ও কার্তিক কর(১৯)। কৃষ্ণেন্দুর বাড়ি পুটরুঙ্গি এলাকায়। কার্তিকের বাড়ি বালিদাচক এলাকায়।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে দুই যুবক খড়্গপুর থেকে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। মকরামপুরের কাছে একটি গাড়ি পিছন থেকে তাঁদের বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলে ছিটকে পড়েন দুই যুবক। গুরুতর জখম অবস্থায় তাঁদের খড়্গপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়। দু’জনের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে নারায়ণগড় থানার পুলিস।



