Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নারায়ণগড়ে আরজি কর ইস্যুতে মিছিল

নারায়ণগড়ে আরজি কর ইস্যুতে মিছিল
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা বেলদা: আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে প্ল্যাকার্ড ও কালো বেলুন নিয়ে মিছিল করলেন প্রতিবাদীরা। সোমবার নারায়ণগড় ব্লকের রানীসরাই পঞ্চায়েতের নহপাড় এলাকায় ‘সংগ্রামী জনতা’র ব্যানারে প্রতিবাদ মিছিল হয়। পঞ্চায়েত এলাকার বহু মানুষ নির্যাতিতার বিচারের দাবিতে মিছিলে হাঁটেন। ঘটনার ১০০দিন পার হলেও কেন সিবিআই বিচার দিতে পারছে না-এই প্রশ্ন তোলা হয়। মিছিল শেষে পথসভাও হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ