সংবাদদাতা, বিষ্ণুপুর: বাংলা আবাস যোজনায় একইসঙ্গে লক্ষ লক্ষ পাকা বাড়ি তৈরির ফলে প্রচুর নির্মাণসামগ্রীর প্রয়োজন পড়বে। হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় কালোবাজারি হতে পারে। এই আশঙ্কায় রাজ্য সরকারের স্পেশাল সেক্রেটারি সমস্ত জেলা প্রশাসনকে নির্মাণসামগ্রীর ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি তিনি এই মর্মে জেলায় জেলায় চিঠি পাঠিয়েছেন।
Advertisement
বাঁকুড়ায় এখনও আবাসের সমীক্ষা শুরু হয়নি। তবে স্পেশাল সেক্রেটারির চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন জেলা প্রশাসনের এক আধিকারিক। তিনি জানান, একসঙ্গে প্রচুর বাড়ি তৈরি হলে নির্মাণসামগ্রী পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। রাজ্যের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।
যে সমস্ত জেলায় উপনির্বাচন রয়েছে, সেই জেলা বাদে রাজ্যে আবাস যোজনার সমীক্ষা চলছে। তা শেষ হলেই ১৩ ডিসেম্বর উপভোক্তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তারপরই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হবে। তিনটি পর্যায়ে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে বলা হবে। একইসঙ্গে বিপুল সংখ্যক বাড়ির নির্মাণসামগ্রী পেতে সমস্যা হতে পারে। তাই প্রশাসনকে আগেই ব্যবসায়ী, ইটভাটার মালিক সহ নির্মাণসামগ্রী সরবরাহে জড়িতদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে।