Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নির্মাণ নিয়ে অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ বেলগাছি বাগান  

নির্মাণ নিয়ে অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ বেলগাছি বাগান
 
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: নকশালবাড়ির অদূরে বেলগাছি চা বাগান সংলগ্ন মানঝা নদীতে ওয়েব্রিজ নির্মাণকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে। খনন ও অবৈধভাবে নির্মাণ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করল বাগান কর্তৃপক্ষ। তবে কারা সেই কাজ করছে সেটা অবশ্য জানে না বাগান। 
Advertisement
নকশালবাড়ি ও মিরিক ব্লকে বিস্তৃত্ব রয়েছে বেলগাছি চা বাগান। অভিযোগ, বাগানের ২৩ (এ) সেকশনে মানঝা নদীঘাটে চলছে অবৈধ কংক্রিটের নির্মাণ। যা নিয়ে মিরিক থানার অন্তর্গত পানিঘাটা পুলিস ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন বাগানের ম্যানেজার হরেন্দ্র সিং রাঠোর। এতে নদীর পাড় ধসে চা গাছ ক্ষতি হচ্ছে বলে অভিযোগ। বাগান ম্যানেজার বলেন, শুনেছি জেলাপ্রশাসন খননের অনুমতি দিয়েছে। তবে এনিয়ে কেউ নথি দেখাচ্ছে না। কিন্তু বাগানের জমিতে খনন চলছে। শুধু তাই নয়, বাগানের জমিতে ওয়েব্রিজ নির্মাণ হচ্ছে। অতিরিক্ত জেলাশাসক (ভূমি) রামকুমার তামাং বলেন, ওই এলাকায় শুধু খননের অনুমতি দেওয়া আছে। ওয়েব্রিজ নির্মাণের অনুমতি নেই। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে।  
সম্পর্কিত সংবাদ