Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নির্মাণ কাজকে কেন্দ্র করে উত্তেজনা

নির্মাণ কাজকে কেন্দ্র করে উত্তেজনা
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: শনিবার কোচবিহার-১ ব্লকের গুড়িয়াহাটি-১ গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে একটি নির্মাণ কাজকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। কিছু দুষ্কৃতী পঞ্চায়েত অফিসের সামনে এসে কয়েকজনের উপর চড়াও হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। কাজটি তাদের দিয়ে করানো হয়নি বলেই এমন ঘটনা ঘটেছে। প্রতিবাদে ওই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কোচবিহার কোতোয়ালি থানায় একটি গণ অভিযোগ দায়ের করা হয়েছে বলে পুলিস জানিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ