Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিদেশ

নির্বাচনে জিতেই পুতিনকে ফোন ট্রাম্পের! ইউক্রেন যুদ্ধ বন্ধ করার পরামর্শ

নির্বাচনে জিতেই পুতিনকে ফোন ট্রাম্পের! ইউক্রেন যুদ্ধ বন্ধ করার পরামর্শ
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
ওয়াশিংটন, ১১ নভেম্বর: প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের দিনই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, যুদ্ধ বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। দেখা গেল, কার্যক্ষেত্রেও সেই রাস্তাতেই হাঁটার চেষ্টা করছেন রিপাবলিকান দলের নেতা। একটি বহুল প্রচারিত আমেরিকার সংবাদমাধ্যমের দাবি, নির্বাচনে জেতার পরেই বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ সারেন ডোনাল্ড ট্রাম্প। রবিবার প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, ফ্লোরিডা রিসর্ট থেকেই এই ফোনটি সারেন তিনি।
Advertisement
কী কথা হল দু’দেশের প্রেসিডেন্টের মধ্যে? দাবি করা হচ্ছে, এই ফোনে মার্কিন মুলুকের নয়া প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনে যুদ্ধ না বাড়ানোরই পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তিনি ইউরোপে আমেরিকার বিশাল সামরিক উপস্থিতির কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। যদিও এই ফোনালাপের সত্যতা সম্পর্কে হোয়াইট হাউসের তরফে এখনও কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।
ওয়াকিবহাল মহলের মতে, উপর উপর হলেও ট্রাম্পের এই জয়ের পরেই আমেরিকা ও রাশিয়ার মধ্যে সম্পর্কের বরফ কিছুটা হলেও গলতে শুরু করেছে। ভোটে জয়ের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন পুতিন। পাশাপাশি নয়া মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যে তিনি কথা বলতে প্রস্তুত, তাও সাফ জানিয়েছিলেন।
আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও ট্রাম্পের এই পদক্ষেপকে সদর্থক হিসেবেই দেখছেন। এর ফলে ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের কূটনৈতিক মীমাংসার পথ প্রশস্ত হতে চলেছে বলেই আশাবাদী তাঁরা।
সম্পর্কিত সংবাদ