কলম্বো: ভারত থেকে শ্রীলঙ্কার শরণার্থীদের দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত করতে অভিবাসন সংক্রান্ত নিয়ম সরল করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। কলম্বোর এই উদ্যোগকে শনিবার স্বাগত জানিয়েছে রাষ্ট্রসংঘ। ১৯৮৩ সালে শ্রীলঙ্কায় জাতিগত হিংসা শুরু হওয়ার পর বিপুল সংখ্যক মানুষ তামিলনাড়ুতে আশ্রয় নিতে শুরু করেন। রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী, এখনও প্রায় ৯০ হাজার শ্রীলঙ্কার শরণার্থী তামিলনাড়ুতে বসবাস করছেন। এঁদের মধ্যে যাঁরা স্বেচ্ছায় শ্রীলঙ্কায় ফিরতে চান, তাঁদের জন্য অভিবাসন সংক্রান্ত নিয়ম সরল হচ্ছে।



