Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নেপালে ক্যারাটে প্রতিযোগিতায় সফল কালনার পড়ুয়া

নেপালে ক্যারাটে প্রতিযোগিতায় সফল কালনার পড়ুয়া
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালনা: নেপাল ক্যারাটে ফেডারেশন ও ন্যাশনাল স্পোটর্স কাউন্সিলের উদ্যোগে বসেছিল ওপেন ক্যারাটে প্রতিযোগিতার আসর। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল কালনার একাদশ শ্রেণির ছাত্রী জয়া রাজবংশী। ওখানে দু’টি বিভাগে দ্বিতীয় ও তৃতীয় হয় জয়া। এই সাফল্যে খুশি জয়ার পরিবার, এলাকার বাসিন্দারা ও স্কুলের শিক্ষক-শিক্ষিকরা। 
Advertisement
জয়ার বাড়ি কালনার কৃষ্ণদেবপুর হালদার পাড়ায়। সে কৃষ্ণদেবপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। রবিবার বাড়ি ফিরতেই জয়াকে প্রশিক্ষণ কেন্দ্র থেকে সংবর্ধনা দেওয়া হয়। প্রশিক্ষক দেবজ্যোতি সেন বলেন, ওর মধ্যে ভালো প্রতিভা রয়েছে। জয়ার বাবা সামান্য মাছ বিক্রেতা। পড়াশোনার পাশাপাশি ক্যারাটেতে প্রচুর আগ্রহ। প্রচণ্ড পরিশ্রমী। এবার আন্তর্জাতিক স্তরের নেপালে আয়োজিত ওপেন ক্যারাটেতে সাফল্য এসেছে। প্রতিযোগিতায় বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান সহ একাধিক দেশ অংশ নিয়েছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ