Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

নেপালে ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরাখণ্ডের একাংশও

ভূমিকম্পে কেঁপে উঠল নেপালের একাংশ। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৮। আজ, শনিবার ভোর ৩টা ৫৯ মিনিট নাগাদ কম্পণ অনুভূত হয়।

নেপালে ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরাখণ্ডের একাংশও
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
কাঠমাণ্ডু, ২১ ডিসেম্বর: ভূমিকম্পে কেঁপে উঠল নেপালের একাংশ। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৮।  আজ, শনিবার ভোর ৩টা ৫৯ মিনিট নাগাদ কম্পণ অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জুমলার ভূপৃষ্ট থেকে ১০ কিলোমিটার গভীরে। অপরদিকে নেপালে ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছে ভারতের উত্তরাখণ্ডের একাংশও। আজ ভোররাতে কেঁপে ওঠে উত্তরাখণ্ডের সীমান্তবর্তী জেলা পিথোরাগড়। প্রবল ঠাণ্ডার মধ্যেও প্রাণভয়ে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ। তবে কম্পণের জেরে এখনও পর্যন্ত নেপালে বা ভারতে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ১৭ এবং ১৯ ডিসেম্বরও নেপালের একাধিক এলাকায় ভূমিকম্প হয়। পাশাপাশি গত বছরের নভেম্বর মাসে নেপালে ৬.৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তাতে মৃত্যু হয়েছিল ১২৯ জনেরও বেশি মানুষের। ২০১৫ সালে সেদেশে ৭.৮ মাত্রার ভূমিকম্পে প্রায় ১২ হাজারেরও বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ