Bartaman Logo
৯ জুন, ২০২৬

‘এখন রাজনীতি করার সময় নয়’, মোদি সরকারের পাশে থাকার বার্তা কংগ্রেসের

জম্মু-কাশ্মীরের বৈসরণের ঘটনায় আপাতত সরকারের সঙ্গেই থাকবে কংগ্রেস। তবে তারা সর্বদলীয় বৈঠকের দাবি জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গে।

‘এখন রাজনীতি করার সময় নয়’, মোদি সরকারের পাশে থাকার বার্তা কংগ্রেসের
  • ২৪ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের বৈসরণের ঘটনায় আপাতত সরকারের সঙ্গেই থাকবে কংগ্রেস। তবে তারা সর্বদলীয় বৈঠকের দাবি জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গে। সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কী পাল্টা পদক্ষেপ নিচ্ছেন, তা দেখে নিতে চাইছে রাহুল গান্ধীর দল। তারপর সময় বুঝে শুরু হবে সমালোচনা। এমনকী চাওয়া হতে পারে অমিত শাহর ইস্তফাও। এআইসিসি সূত্রে দলের এমনই স্ট্র্যাটেজি জানা গিয়েছে। 

Advertisement

জম্মু-কাশ্মীরের সরকার ওমর আবদুল্লা আর কংগ্রেসের হলেও আদতে তা কেন্দ্রশাসিত অঞ্চল। তাই কোনওভাবেই ওমর সরকারের ওপর দোষারোপ করতে পারবেন না মোদি। সেজন্য আপাতত ‘সরকারের পাশে আছি’ বলে রাজনীতির রঙ না লাগালেও সুযোগের অপেক্ষায় থাকছে কংগ্রেস। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বিশেষ বৈঠক। আমেরিকা থেকে ফিরছেন রাহুল গান্ধী। 
দলীয় সূত্রে খবর, সন্ত্রাসবাদী হামলার নিন্দা এবং এই পরিস্থিতিতে সরকারের পাশে দাঁড়ানোর পাশ হবে ওয়ার্কিং কমিটির বৈঠকে। সরকার সন্ত্রাসবাদীদের পাল্টা কোনও কড়া জবাব দেয় কিনা। নাকি স্রেফ মুখেই মোদির তোপ?তা জানতে অপেক্ষা করবে কংগ্রেস। তাই আজ বিহারের মধুবনীর সরকারি কর্মসূচিতে প্রধানমন্ত্রী কী বলেন, সেদিকেও নজর রাখবে হাতশিবির। সন্ত্রাসবাদী হামলার এই আবহে বিহারে সরকারি কর্মসূচি প্রধানমন্ত্রীর বাতিল করা উচিত ছিল বলেই রাজনৈতিক মহলের একাংশের মত। 
এদিকে, পহেলগাঁওয়ের ঘটনার পর বুধবার সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। কাশ্মীর সহ দেশের পাহাড়ি পর্যটনস্থলে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, রাখতে হবে উপযুক্ত মেডিকেল ব্যবস্থা, মোতায়েন করা হোক কেন্দ্রীয় বাহিনী। এমনই দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী বিশাল তিওয়ারি। এদিন পহেলগাঁও হামলায় নিহতের স্মরণে এদিন নীরবতা পালন করা হয় সুপ্রিম কোর্টে। গৃহীত প্রস্তাবে পহেলগাঁওয়ের ঘটনাকে ‘বিবেক ও বুদ্ধিবৃত্তিহীন জঙ্গিদের পৈশাচিক আচরণ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ