নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পর ব্যাঙ্ক অব ইন্ডিয়া। শিল্পপতি অনিল আম্বানিকে ‘প্রতারক’ হিসেবে চিহ্নিত করল আরও একটি সরকারি ব্যাঙ্ক। রবিবার রিপোর্ট প্রকাশ করে এই তথ্য জানিয়েছে ব্যাঙ্ক অব ইন্ডিয়া। রিপোর্টে বলা হয়েছে, প্রায় ৭২৪ কোটি টাকার ঋণ নিয়েছিল অনিলের সংস্থা। তবে সেই ঋণ মেটানো হয়নি। ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, ২০১৭ সালের জুন মাস থেকেই এই ঋণ অনাদায়ী (এনপিএ) হিসেবে নথিভুক্ত রয়েছে। একাধিকবার ওই সংস্থাকে তাগাদা দেওয়ার পরও তারা ঋণশোধের পথে হাঁটেনি বলে অভিযোগ। বরং শর্ত ভেঙে ঋণের টাকা অন্যত্র সরানো হয়েছে বা অন্য খাতে ব্যবহার করা হয়েছে। এর আগে স্টেট ব্যাঙ্কও ঋণ জালিয়াতির অভিযোগ তুলেছিল শিল্পপতি অনিল ও তাঁর সংস্থার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে ইডি ও সিবিআই তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি চালায়। গত শনিবার অনিলের মুম্বইয়ের বাড়ি ও অফিসেও গিয়েছিলেন সিবিআইয়ের তদন্তকারীরা। অনিল ও আরও কয়েকজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআরও



