Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফের ধরাশায়ী ম্যান সিটি

ফের ধরাশায়ী ম্যান সিটি
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: খারাপ সময় যেন কিছুতেই কাটছে না ম্যাঞ্চেস্টার সিটির। প্রিমিয়ার লিগে ফের ধরাশায়ী পেপ গুয়ার্দিওলা-ব্রিগেড। শনিবার অ্যাওয়ে ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের কাছে ০-১ ব্যবধানে বশ মানলেন সিটিজেনরা। ৮৩ মিনিটে দুরন্ত গোলে হোম টিমকে এগিয়ে দেন কালাম হুডসন-ওডেই। এদিন একাধিক সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে ব্যর্থ হালান্ড-ফিল ফোডেনরা। এই হারের ফলে ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানেই রইল পেপ-ব্রিগেড। আর জিতে তৃতীয় স্থান ধরে রাখল নটিংহ্যাম ফরেস্ট (২৮ ম্যাচে ৫১ পয়েন্ট)।

Advertisement

প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে সাউদাম্পটনকে ৩-১ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল লিভারপুল। ২৯ ম্যাচে তাদের সংগ্রহ ৭০ পয়েন্ট। শনিবার জয়ী দলের হয়ে জোড়া লক্ষ্যভেদ মহম্মদ সালাহর। অপর গোলটি ডারউইন নুনেজের। সাউদাম্পটনের হয়ে জাল কাঁপিয়েছেন স্মলবোন। এদিকে, রবিবার ঘরের মাঠে আর্সেনালের বিরুদ্ধে লড়াইয়ে নামবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

Advertisement
সম্পর্কিত সংবাদ