নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএসসিতে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ নিয়ে জারি হওয়া নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল হাইকোর্টে। মামলাকারী সোমা মিদ্যা-সহ ৩৪ জনের আইনজীবী আশিসকুমার চৌধুরী জানিয়েছে, কোনো সরকারি নিয়োগে একবার পূর্ণ তালিকা ও প্রাপ্ত নম্বর-সহ ওয়েটিং লিস্ট প্রকাশিত হলে, সেই প্রার্থীদের বাদ দিয়ে নতুন করে ইন্টারভিউ করা যায় না। চলতি সপ্তাহেই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানির সম্ভাবনা।
Advertisement



