Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রাজস্থান কর্তাকে নোটিস বোর্ডের

আরসিবি’র বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ডাগ-আউটে মোবাইল ব্যবহার করে বিপাকে রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভেন্দের।

রাজস্থান কর্তাকে নোটিস বোর্ডের
  • ১৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: আরসিবি’র বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ডাগ-আউটে মোবাইল ব্যবহার করে বিপাকে রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভেন্দের। আইপিএলের নিয়ম ভাঙায় তাঁকে এবং রাজস্থান ফ্র্যাঞ্চাইজিকে নোটিস পাঠাল বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখা। ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে, রোমি কেন ডাগ-আউটে মোবাইল ব্যবহার করেছেন। পাশে বসে বৈভব সূর্যবংশীও তাঁর মোবাইলের স্ক্রিনে চোখ রেখেছিল। সেই ভিডিও ক্লিপ চোখে পড়তেই ব্যবস্থা নিল বোর্ড। এর জবাবে রোমির শারীরিক অবস্থাকে হাতিয়ার করছে রাজস্থান রয়্যালস। ফ্র্যাঞ্চাইজির এক কর্তা জানিয়েছেন, ‘রোমির দু’টি ফুসফুসই অকেজো হয়ে গিয়েছিল। একমাস আগে নাগপুরের এক হাসপাতালে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল তাঁকে। রোমিকে ডাক্তাররা বেশি হাঁটাহাটি করতে বারণ করেছে। ওকে ডাগ-আউট থেকে ড্রেসিং-রুমে যেতে হলে অন্তত ৫০টা সিড়ি ভাঙতে হতো। সেই কারণেই ডাগ-আউটে মোবাইল ব্যবহার করেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ