Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পাঁচজন ভুয়ো ডাক্তারের নাম বাদ দেওয়ার নোটিস

গণমাধ্যমে নোটিস প্রকাশ করে এবার রাজ্য মেডিকেল কাউন্সিল পাঁচ ভুয়ো ডাক্তারের নাম বাদ দেওয়ার কথা ঘোষণা করল।

পাঁচজন ভুয়ো ডাক্তারের নাম বাদ দেওয়ার নোটিস
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গণমাধ্যমে নোটিস প্রকাশ করে এবার রাজ্য মেডিকেল কাউন্সিল পাঁচ ভুয়ো ডাক্তারের নাম বাদ দেওয়ার কথা ঘোষণা করল। তাঁদের নাম বিহার মেডিকেল কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী নথিভুক্ত চিকিৎসকদের রেজিস্ট্রার থেকে বাদ দেওয়া হয়েছে। নোটিসে এমনই জানিয়েছেন রাজ্য মেডিকেল কাউন্সিলের কার্যনিবাহী রেজিস্ট্রার। এই পাঁচ ব্যক্তি হলেন যথাক্রমে শেখ উনুস হাসান, উত্তম মাইতি, হাফিজুর হালদার, জুলফিকার মন্ডল এবং শেখ সায়েদুল হক। ভুয়ো ডাক্তার কাণ্ডে অভিযোগকারী অ্যাসোসিয়েশন অব প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম-এর রাজ্য সম্পাদক ডাঃ রাজীব পান্ডে যদিও জানান, মোটেই নিয়ম মেনে এই নোটিস ইস্যু করা হয়নি। কাউন্সিলে বৈঠক ডেকে এই সিদ্ধান্ত নেওয়ার কথা। তাঁর দাবি, নিয়মের বাইরে গিয়ে এই ধরনের নেওয়া সিদ্ধান্ত আসলে ভুয়ো ডাক্তারদেরই হাত শক্ত করার প্রচেষ্টা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ