Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

অভিযান অব্যাহত, ২৮ বেআইনি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নোটিস

গত সপ্তাহে মন্ত্রীর কড়া বার্তার পরই নড়েচড়ে বসল প্রশাসন। শহরজুড়ে ছাতার মতো গজিয়ে ওঠা বহু বেআইনি ডায়াগনস্টিক সেন্টারকে শোকজ নোটিস পাঠাল স্বস্থ্য দপ্তর।

অভিযান অব্যাহত,  ২৮ বেআইনি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নোটিস
  • ৪ আগস্ট, ২০২৬ ১২:৩২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: গত সপ্তাহে মন্ত্রীর কড়া বার্তার পরই নড়েচড়ে বসল প্রশাসন। শহরজুড়ে ছাতার মতো গজিয়ে ওঠা বহু বেআইনি ডায়াগনস্টিক সেন্টারকে শোকজ নোটিস পাঠাল স্বস্থ্য দপ্তর। 

Advertisement

আজ এই ডায়াগনস্টিক সেন্টারগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার সিএমওএইচকে নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। গত ৩১জুলাই সেই নির্দেশের পর আজ ওই স্বাস্থ্য জেলার অধীন ২৮টি বেআইনি সেন্টার চিহ্নিত করে তাদের শোকজ নোটিস পাঠালেন সিএমওএইচ অসিত দেওয়ান। সেইসঙ্গে ক্লোজার নোটিসও পাঠানো হল। নন্দীগ্রাম হাসপাতাল মোড়, নন্দীগ্রাম বাইপাস, নন্দীগ্রাম বাজার ছাড়াও বেআইনি সেন্টার কাঁথির দারুয়া, কাঁথি স্কুল বাজার, খেজুরির কলাগেছিয়া, কামারদা হসপিটাল বোডে অবস্থিত। মোট ২৮টি সেন্টারকে ক্লোজার নোটিস দিয়ে সংশ্লিষ্ট থানায় তার লিস্ট পাঠিয়ে দিয়েছেন সিএমওএইচ।

গত সপ্তাহে বৃহস্পতিবার তিনিদিনের একাধিক কর্মসূচি নিয়ে হলদিয়া গিয়েছিলেন মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সেদিন সকালে হলদিয়া মহকুমা হাসপাতাল সহ বেশ কয়েকট হাসপাতাল ভিজিট করেন তিনি। এদিন মন্ত্রী হাসপাতালের প্রত্যেকটি ওয়ার্ড, ল্যাব, ফার্মেসি, ওপিডি সহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। রোগীর বাড়ির লোকজনের সুবিধা, অসুবিধা নিয়ে কথা বলেন। কোনো কোনো ডাক্তার নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করানোর পরামর্শ দেন বলে স্বাস্থ্যমন্ত্রীর কাছে নালিশ আসে। তিনি এনিয়ে কড়া প্রতিক্রিয়া দেন। মন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, হাসপাতালের পরিষেবায় কোনো ধরনের দালালি বা কাটমানি মেনে নেওয়া হবে না। তিনি বলেন, প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা সরকারি হাসপাতালেই রয়েছে। তাই অকারণে বাইরে গিয়ে পরীক্ষা করানোর প্রয়োজন নেই। তবে কেউ যদি ব্যক্তিগতভাবে বাইরে থেকে পরীক্ষা করাতে চান, সেক্ষেত্রে চিকিৎসক যে নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারের কথা বলবেন, সেখানে না গিয়ে নিজের পছন্দমতো অন্য কোনো প্রতিষ্ঠানে পরীক্ষা করানোর পরামর্শ দেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ